কোকোর কবরে বিএনপির শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জানুয়ারি ২৪, ২০২৪ ২:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জানুয়ারি ২৪, ২০২৪ ২:৫৯ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর কবরে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বুধবার (২৪ জানুয়ারি) সকালে কোকোর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানীস্থ কবরস্থানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, মোনাজাত ও পুষ্পস্তবক অর্পণ করে দলটির নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেসারুল হক, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহেদুল কবির, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন প্রমুখ।
২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। দুদিন পর তার মরদেহ দেশে নিয়ে আসা হয়। বায়তুল মোকারমে লাখ লাখ লোকের উপস্থিতিতে জানাজা শেষে বনানী কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
জনতার আওয়াজ/আ আ