হাড়কাঁপানো শীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টির দেখা রাজধানীতে - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাড়কাঁপানো শীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টির দেখা রাজধানীতে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ২৪, ২০২৪ ৭:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ২৪, ২০২৪ ৭:৫৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

সকালে সূর্যের দেখা মিললেও দুপুরের পর থেকে আকাশ ছিল গুমোট। কুয়াশার আড়ালে থাকা সূর্য দুপুরের পরও তার তেজ দেখাতে পারেনি। মাঘ মাস শুরু হয়েছে ১০ দিন হলো, ‘মাঘ’ হাড়কাঁপানো শীতের মাস। এরমধ্যেই আজ সন্ধ্যায় মাঘ মাসের গুঁড়িগুঁড়ি বৃষ্টি দেখলো রাজধানী ঢাকা।

গত কয়েকদিন রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ছিল না সূর্যের দেখা। তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত। এরমধ্যে সন্ধ্যায় হঠাৎ গুঁড়িগুঁড়ি বৃষ্টি কর্মজীবী মানুষের ঘরে ফেরায় ব্যাঘাত সৃষ্টি হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি ঝড়েছে। এই সময় রাজধানীর গুলিস্তান এলাকায় ফুটপাতে থাকা দোকানিদের বৃষ্টির কারণে মালামাল তাড়াহুড়ো করে ঢাকতে দেখা গেছে।

যদিও দেশের বিভিন্ন অঞ্চলে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। সেই সঙ্গে রয়েছে কুয়াশার দাপট। যে কারণে সূর্য উঁকি দিতে সময় নিচ্ছে। আবহাওয়ার এ অবস্থার মধ্যে ঢাকাসহ দেশের চার বিভাগে বৃষ্টির আভাস আগেই দিয়েছিল অধিদপ্তর।

আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ