রতনপুর স্টিল মিলসের এমডিকে গ্রেপ্তারে অভিযান চলছে - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রতনপুর স্টিল মিলসের এমডিকে গ্রেপ্তারে অভিযান চলছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ৯, ২০২২ ৭:১০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ৯, ২০২২ ৮:৫৮ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

দেশের অন্যতম শীর্ষ ঋণখেলাপী ও ওয়ারেন্টভুক্ত আসামি রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (আরএসআরএম) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাকসুদুর রহমানকে গ্রেপ্তারে রাজধানীর গুলশানের বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে র‍্যাব।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করে জানান,বুধবার (৮ জুন) রাতে এই অভিযান শুরু হয়।

তবে অভিযানের সুনির্দিষ্ট স্থানের বিষয়ে এখনো বিস্তারিত জানাতে পারেনি র‍্যাব।

সর্বশেষ রাত পৌনে ১২টা পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ