ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ২ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ৯, ২০২২ ৭:১৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ৯, ২০২২ ৭:১৮ পূর্বাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় বালুভর্তি ট্রাককে আমবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুন) ভোর ৫টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার চাঁদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে ।নিহতরা হলেন— পিকআপ ভ্যানচালক পাবনার ভাঙ্গুরার রফিকুল গাজির ছেলে মো. বেলাল হোসেন (৪৫) ও হেলপার সিরাজগঞ্জ জেলার তাড়াশের উজ্জল (৩০)। শৈলকুপা ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক সঞ্জয় কুমার দেবনাথ জানান, পিকআপ ভ্যানটি রাজশাহীর বাঘা থেকে আম নিয়ে বরিশাল যাচ্ছিল। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার চাঁদপুরে পৌঁছালে বালিভর্তি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালক ও হেলপার গুরুতর আহত হন।খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হামিদুর রহমান বেলাল বলেন, ওই দুই যুবক হাসপাতালে আসার আগেই মারা গেছেন। ফায়ার সার্ভিস কর্মীরা তাদের মৃত অবস্থায় হাসপাতালে এনেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ