বরিশালে কালো পতকা মিছিলের প্রস্ততি সভা অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বরিশালে কালো পতকা মিছিলের প্রস্ততি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ২৮, ২০২৪ ৯:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ২৮, ২০২৪ ৯:৫৩ অপরাহ্ণ

 

বরিশাল প্রতিনিধি

দ্রব্যমূল্যের দাম সীমাহীন উর্ধ্বগতি, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্ধীদের মুক্তি ও সকল মিথ্যা মামলা প্রত্যাহার সহ অবৈধ সংসদ বাতিল করার ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৩০ই জানুয়ারী বরিশালে কালো পতাকার মিছিল সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৮ জানুয়ারি) সন্ধায় জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে মহানগর বিএনপির আয়োজনে এক জরুরী প্রস্ততি সভা হয়।

বরিশাল মহানগর বিএনপির আহবায়ক সদ্য কারামুক্তি মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে প্রস্ততি সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান মাকসুদ, মহানগর বিএনপি সদস্য আ.ন.ম সাইফুল আহসান আজিম, নুরুল আলম ফরিদ, সাইফুল আনাম বিপু, এ্যাড. আবুল কালাম আজাদ, এ্যাড. হুমাউন কবীর মাসুদ, আব্দুল ঞালিম মৃধা, আফরোজা খানম নাসরিন, আহমেদ জেকি অনুপম, জহিরুল ইসলাম লিটু, মহানগর যুবদল ভারপ্রাপ্ত সভাপতি মাসুদুর রহমান, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড. মাযহারুল ইসলাম জাহান, মহানগর আহবায়ক সদ্য কারামুক্ত মসিউর রহমান মঞ্জু, সদ্য কারা মুক্ত মহানগর ছাত্রদল আহবায়ক এ্যাড. রেজাউল করিম রনি।

এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ