আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩০, ২০২৪ ১:১১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩০, ২০২৪ ১:১১ পূর্বাহ্ণ

 

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও যুক্তরাজ্য প্রবাসী, বার্মিংহাম মিডল্যান্ডস বাংলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ওয়াহিদ দুলালকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) বেলা ১২ টায় বিদ্যালয় মিলণায়তনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হুমায়ূনের সভাপতেিত্ব ও সহকারি শিক্ষক মেহদী হাসান মাহীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, ঢাকাদক্ষিণ ইউপির সাবেক সদস্য হোসাইন আহমদ, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সাংবাদিক ইমরান আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিটু কান্তি দেব, অভিভাবক সদস্য সুলতান মাহমুদ শুভ, সহকারি শিক্ষিকা সীমা বেগম, সুমাইয়া আক্তার সুমি, অভিভাবক জিয়া উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, লেখক, গবেষক ও সাংবাদিক আনোয়ার শাহজাহানের লেখা ইতিহাস ও তথ্যমূলক কয়েকটি বই প্রধান অতিথির হাতে তুলে দেন পরিচালনা কমিটি ও শিক্ষকবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ