এই সংসদ পিকনিক সংসদ : সাবেক বিচারপতি ফয়েজী - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এই সংসদ পিকনিক সংসদ : সাবেক বিচারপতি ফয়েজী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩০, ২০২৪ ৬:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩০, ২০২৪ ৬:১৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে পুনর্নির্বাচনের দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের কালো পতাকা মিছিলে বাধা দিয়েছে পুলিশ।

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত বিএনপি সমর্থক আইনজীবীরা ‘দ্বিতীয় বাকশাল মানি না, মানবো না’ ব্যানারে কালো পতাকা মিছিল নিয়ে হাইকোর্টের মাজার গেটে আসেন।

এসময় আইনজীবীরা মাজার গেটের বাইরে যাওয়ার চেষ্টাকালে পুলিশ তা আটকে দেয়। সোয়া ১টার দিকে বিক্ষোভকারীরা গেটের সামনে বসে পড়েন এবং মাজার গেটে চারপাশে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। সেখানেই তারা দুপুর ২টা পর্যন্ত সমাবেশ করেন।

পতাকা মিছিলে অংশ নিয়ে হাইকোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী বলেন, ‘জাতীয় পার্টি লুটপাটের অপজিশন। এই সংসদ পিকনিক সংসদ। এই তথাকথিত অপজিশন লুটপাটের অপজিশন। এটা নিপাত যাবে। জনগণ প্রত্যাখান করেছে। আমরা প্রতিদিন প্রত্যাখান করতে থাকব। একদিন এরা নিপাত যাবে ইনশাআল্লাহ।’

পতাকা মিছিলে অংশ নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন বলেন, ‘৭ জানুয়ারি বর্তমান শাসক দল যে নির্বাচন করেছে সেই নির্বাচনকে কোনো নির্বাচন বলা যায় না। আর এই নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছে তাকেও নির্বাচিত সংসদ বলা যায় না। এই নির্বাচনে দেশের ৯৫ শতাংশ ভোটার ভোট দেয়নি। তাই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনরায় জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানাচ্ছি।’

ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের কো-কনভেনর সুব্রত চৌধুরী বলেন, ‘এই আন্দোলনের মধ্য দিয়ে ম্যাসেজ দিতে চাই আর খেলবেন না। অনেক খেলেছেন। দয়া করে ক্ষমতা ছেড়ে দেন। তা না হলে গভীর সংকটের মধ্য দিয়ে আপনাদেরকে পদচ্যুত করা হবে।’

সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, ‘পুলিশ ছাড়া আওয়ামী লীগের কোনো অবলম্বন নেই। এই পার্লামেন্ট ডামি। এই ডামি নির্বাচন জনগণ মানে না। আমরা ডামি সরকার মানি না। অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন।’

বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফেরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘এই সংসদ জনগণের সংসদ নয়। আমরা দেশের সার্বভৌমত্ব দেখতে চাই। গণতন্ত্র পুনরায় উদ্ধার না হওয়া পর্যন্ত আইনজীবীরা আন্দোলন চালিয়ে যাবে। ঘরে ফিরে যাবে না।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘আমরা আইনের শাসন, মানবাধিকার ও ভোটের অধিকারের জন্য আন্দোলন করি। আমাদের এই আন্দোলন চলছে, চলবে। কোনো ধরনের মাধা আমাদের এই আন্দোলন থেকে বিরত রাখতে পারবে না।’

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূঁইয়ার সভাপতিত্বে এবং ফোরামের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজলের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টোর সমন্বয়ক সৈয়দ মামুন মাহবুব, সুপ্রিম কোর্ট ইউনটের কো-কনভেনর মোহাম্মদ আলী, শামীমা সুলতানা দিপ্তী প্রমুখ।

পতাকা মিছিলে আরো অংশ নেন আবেদ রাজা, জগলুল হায়দার আফ্রিক, মোরশেদ আল মামুন লিটন, আইনজীবী মো: আক্তারুজ্জামান, আবদুল্লাহ আল মাহবুব, শরীফ ইউ আহমেদ, ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, মো: কামাল হোসেন, জিয়াউর রহমান, সাবেক সহ-সম্পাদক মাহবুবুর রহমান খান, আইনজীবী রেজাউল করীম রেজা, জহিরুল ইসলাম সুমন, শহীদুল ইসলাম সপু, মো: মিজানুর রহমান, ফাতেমা আক্তার, মো: মাকসুদ উল্লাহ, আনিসুর রহমান রায়হান, এ কে এম এহসানুর রহমান, নূরে এরশাদ সিদ্দিকী, মু. কাইয়ুম, জামিউল হক ফয়সাল, গোলাম মোক্তাদির উজ্জলসহ শতাধিক আইনজীবী

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ