বঙ্গবন্ধুর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বঙ্গবন্ধুর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির জনকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন

পরে শ্রদ্ধা জনান ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী। এরপর চীফ হুইপ নূর ই আলম চৌধুরী শ্রদ্ধা জানান। এ সময় হুইপ ইকবালুর রহিম, আবু সাইদ আল মাহমুদ স্বপন, মো. নজরুল ইসলাম বাবু, সাইমুম সরওয়ার কমল ও মাশরাফি বিন মোর্ত্তজা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন তাঁরা। পরে বঙ্গবন্ধু ভবনের বিশ্রাম কক্ষে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এসময় গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল বেলী আফিফা, আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলী খানসহ জেলা ও পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ