ফেরেশতে’ নিয়ে ‘ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ জয়া আহসান - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:০৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফেরেশতে’ নিয়ে ‘ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ জয়া আহসান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২, ২০২৪ ১২:৪৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২, ২০২৪ ১২:৪৮ পূর্বাহ্ণ

 

বিনোদন ডেস্ক

সদ্য অনুষ্ঠিত দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শীত ও প্রশংসিত হয়েছে নন্দিত তারকা অভিনেত্রী জয়া আহসান অভিনীত বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ছবি ‘ফেরেশতে’। এবার ইরানের বৃহৎ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবেও দেখানো হলো ছবিটি!

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) পর্দা উঠলো ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ইরানের তেহরানে শুরু হওয়া এই উৎসবে ৩৭টি সিনেমা তিনটি ভিন্ন ভিন্ন বিভাগে প্রতিযোগিতা করছে। এরমধ্যে মূল প্রতিযোগিতা বিভাগে আছে ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত ‘ফেরেশতে’।

ফজর চলচ্চিত্র উৎসবে ‘ফেরেশতে’র উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত ছিলেন তেহরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান, ছবির নির্মাতা অতাশ জমজম এবং ছবির প্রধান চরিত্রে অভিনয় করা জয়া আহসান, সুমন ফারুক এবং রিকিতা নন্দিনী শিমু। এছাড়াও প্রদর্শনীতে ছিলেন ‘ফেরেশতে’র গল্পকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুমিত আল রশিদ।

‘ফেরেশতে’র প্রদর্শনীতে ইরানে বসবাসরত বাঙালি দর্শকের পাশাপাশি ভিন্নভাষি দর্শকরাও ছিলেন। ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে ১১ ফেব্রুয়ারি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ