মানবাধিকার রক্ষায় ভূমিকা বাংলাদেশের নূর খানকে পুরস্কার দিলো যুক্তরাষ্ট্র - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মানবাধিকার রক্ষায় ভূমিকা বাংলাদেশের নূর খানকে পুরস্কার দিলো যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২, ২০২৪ ৪:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২, ২০২৪ ৪:১৮ অপরাহ্ণ

 

জাতীয় মানবাধিকার সমিতির অভিনন্দন

মো. মঞ্জুর হোসেন ঈসা,বিশেষ প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের ‘গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্ডার অ্যাওয়ার্ড’ পেয়েছেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক মো. নূর খান।

বুধবার (১ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওয়েবসাইটে নূর খানসহ বিশ্বের বিভিন্ন দেশের ১০ জন মানবাধিকারকর্মী নাম প্রকাশ করা হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গত তিন দশক ধরে বাংলাদেশের সুপরিচিত দুইটি মানবাধিকার সংস্থার নেতৃত্ব দিয়েছেন নূর খান। একই সঙ্গে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নথিভুক্ত করা ও জবাবদিহির সংস্কৃতি তৈরি করতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কাজ করেছেন তিনি।
মানবাধিকার রক্ষায় বিশেষ অবদানের জন্য আন্তর্জাতিক মানবাধিকার পুরস্কার যুক্তরাষ্ট্রের ‘গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্ডার অ্যাওয়ার্ড’ পাওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এড সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল-আমিন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ