গণতন্ত্র প্রতিষ্ঠায় লেবার পার্টিকে শক্তিশালী করুন : ডা. ইরান - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতন্ত্র প্রতিষ্ঠায় লেবার পার্টিকে শক্তিশালী করুন : ডা. ইরান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২, ২০২৪ ৯:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২, ২০২৪ ৯:৩১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

শোষণমুক্ত ইনসাফভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় লেবার পার্টিকে তৃণমূল পর্যায়ে আরো শক্তিশালী করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, দেশে গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার, সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য লেবার পার্টি রাজপথে আন্দোলন সংগ্রামের পরিক্ষিত রাজনৈতিক দল।

তিনি আজ শুক্রবার বিকেল ৪টায় বিজয়নগর হোটেল গ্রান্ড তাজে বাংলাদেশ লেবার পার্টি ও ছাত্র মিশনের কেন্দ্রীয় ও মহানগর কমিটির যৌথসভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের মুখে গণতন্ত্র ও ভোটাধিকারের কথা মানায় না। তারা যখন ক্ষমতায় আসে তখনই গণতন্ত্র খর্ব করে একদলীয় শাসন কায়েম করে এবং লুটপাট করে দুর্ভিক্ষময় পরিস্থিতি সৃষ্টি করে। আমরা লেবার পার্টি ১৯৭৪ সাল থেকে আওয়ামী জাহিলিয়াতের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আসছি। তাই ভারতের তাবেদার সরকারের বিরুদ্ধে একদফার সংগ্রামকে জোরদার করতে লেবার পার্টি ও ছাত্রমিশনকে ভ্যানগার্ডের ভূমিকা পালন করতে হবে।

সভায় বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, অ্যাডভোকেট জোহরা খাতুন, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব আবদুর রহমান খোকন, মুফতি তরিকুল ইসলাম সাদী, হেলাল উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, প্রচার সম্পাদক মনির হোসেন খান, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, কেন্দ্রীয় নেতা মো: জনি হোসেন, মো: মাসুম চৌধুরী, কেন্দ্রীয় সদস্য মো: জাকির হোসেন, মুন্সিগঞ্জ জেলা সভাপতি মিজানুর রহমান, গাজিপুর জেলা সভাপতি মো: শামিম হোসেন, মহানগর নেতা এনামুল হক, তারেকুল ইসলাম, মো: জাহিদুল ইসলাম, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো: মিলন, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত ও গ্রচার সম্পাদক মো: লিটন খান প্রমুখ।

সভায় যুগপৎ আন্দোলন ও শিক্ষানীতি, দ্রব্যবমূল্যের ঊর্ধ্বগতি ও মাহে রমজানসহ বিভিন্ন ইস্যুতে কর্মসূচী গ্রহণ এবং লেবার পার্টির জেলা, মহানগর ও উপজেলা কমিটি গঠন কিংবা পুনঃগঠন করে আগামী জুলাই মাসে লেবার পার্টির কাউন্সিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ