রাজনৈতিক ময়দানে নামবেন কঙ্গনা? - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজনৈতিক ময়দানে নামবেন কঙ্গনা?

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৪ ৭:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৪ ৭:১৫ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির কড়া সমর্থক বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। রিল থেকে রিয়েল লাইফে তিনি আলোচিত বেশি। বিভিন্ন সময় প্রকাশ্যে বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য দিয়েছেন। ভারতের বিভিন্ন জাতীয় ইস্যু নিয়ে মন্তব্য করে সব সময়ই আলোচনায় থাকেন।

কয়েক বছর ধরে কঙ্গনার রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। কিন্তু গেরুয়া শিবিরের স্বঘোষিত সমর্থক হয়েও রাজনীতির ময়দানে এখন পর্যন্ত তাকে সক্রিয়ভাবে দেখা যায়নি। সামাজিক মাধ্যমে তার রাজনৈতিক সচেতনতার বহিঃপ্রকাশ দেখা যায়।

এদিকে গত বছরের নভেম্বরে অযোধ্যায় গিয়ে কঙ্গনা জানিয়েছিলেন ‘কৃষ্ণের আশীর্বাদ থাকলে লোকসভায় লড়বো’।

সম্প্রতি ‘রাজাকার: সাইলেন্ট জেনোসাইড অফ হায়দরাবাদ’ সিনেমার ট্রেলার লঞ্চে হাজির হয়েছিলেন কঙ্গনা রানাউত। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি। সেখানে রাজনীতি নিয়ে সরাসরি কিছু না বললেও বার্তা দিয়ে রেখেছেন এই অভিনেত্রী।

তিনি বলেন, আমি ইমার্জেন্সি নামে একটা সিনেমা করেছি মাত্র। আর সেই ছবিটা দেখার পর আমার মনে হয় না কেউ আমাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইবেন।

২০২০ সালে বিএমসির সঙ্গে আইনি জটিলতার পরই মোদি সরকারের তরফে Y+ ক্যাটাগরির নিরাপত্তা পেয়েছেন অভিনেত্রী। একাধিকবার জনসমক্ষে বিজেপির হয়ে বড় গলায় কথা বলতে দেখা গেছে তাকে। সম্প্রতি নরেন্দ্র মোদিকে ‘আধুনিক ভারতের বিশ্বকর্মা’ বলেও প্রশংসা করেছেন। রামমন্দির উদ্বোধনের দিনও উপস্থিত ছিলেন সেখানে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ