রাজশাহীতে ট্রেন-ট্রলির সংঘর্ষ, নিহত ২ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজশাহীতে ট্রেন-ট্রলির সংঘর্ষ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১২, ২০২৪ ১০:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১২, ২০২৪ ১০:২৪ অপরাহ্ণ

 

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেন ও ট্রলির সংঘর্ষে ট্রলির চালক ও তাঁর সহযোগী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহীর কাটাখালী থানার আকবরের ঢালান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন- ট্রলির চালক মোফাজ্জাল হোসেন (৩৫) এবং তাঁর সহযোগী হাবিবুর রহমান হাবিব (২৩)। বাড়ি পুঠিয়া উপজেলার ধাদাস গ্রামে। তাঁরা ট্রলিতে খড়িবোঝাই করে রেললাইন পার হচ্ছিলেন। রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি গোপাল কর্মকার বলেন, এই রেলক্রসিংটির কোনো অনুমোদন নেই। রাস্তা আছে, তাই মানুষ ও যানবাহন চলাচল করে। তবে রেলওয়ের পক্ষ থেকে কোনো গেটম্যানও থাকেন না। তাই লাইনে ওঠার সময় রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী আন্তনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনি চলে এলেও কিছু বুঝতে পারেননি ট্রলির চালক। এই ট্রেন ট্রলিকে ধাক্কা দিয়ে ছিটকে দূরে ফেলায় ঘটনাস্থলেই ট্রলির চালক ও তাঁর সহযোগী নিহত হন।

ওসি আরও বলেন, এ দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। পরের হরিয়ান স্টেশনে ট্রেনটি থামে এবং ইঞ্জিন পরিবর্তন করে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। নিহত দুজনের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। থানায় একটি অপমৃত্যুর মামলা করে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ