মহানগরে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচির প্রথম দিন আজ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মহানগরে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচির প্রথম দিন আজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ৪:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ৪:১০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি ও ডামি নির্বাচন বাতিলের একদফা দাবিতে ঢাকা মহানগর সহ সকল মহানগরে দু’দিনের লিফলেট বিতরণের প্রথম দিন আজ।

গত রোববার (১১ ফেব্রুয়ারি) ছয় দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন ।

তিনি জানান, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি ঢাকাসহ দেশের সকল মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ। এবং ১৬ ফেব্রুয়ারি শুক্রবার সারাদেশে বাংলাদেশ এবং ভারত ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যান্তরে শহীদ বাংলাদেশীদের স্মরণে বাদজুমা দেশের সকল মসজিদে দোয়া ও মাগফিরাত কামনা।

১৭ ফেব্রুয়ারি সকল জেলা শহরে এবং ১৮ ও ১৯ ফেব্রুয়ারি দেশের সকল উপজেলা, থানা, পৌরসভায় ও ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে বিএনপি নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ