রাজধানীতে যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীতে যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ১০:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ১০:৪৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে পৃথকভাবে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফকিরাপুল এলাকায় লিফলেট বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষ, পথচারী ও রিকশা-ভ্যান চালকদের হাতে লিফলেট তুলে দেন।

‘ডামি নির্বাচনে ডামি সরকারের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধি ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানি সংকটের প্রতিবাদ এবং গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহবান জানিয়ে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ লিফলেট বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না, সহসভাপতি রুহুল আমিন আকিল, জাকির হোসেন সিদ্দিকী, মোহাম্মদ মোহসিন মোল্লা, কামরুজ্জামান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ, জিয়াউর রহমান জিয়া, তরুন দে, শাহ আলম চৌধুরী, জাবেদ হাসান স্বাধীন, সাইদুর রহমান, বিল্লাল হোসেন তারেক, আব্দুল জব্বার খান, মাসুমুল হক, আজিজুর রহমান আকন্দ আজিজ, ফিরোজ আব্দুল্লাহ, সহ সাধারণ সম্পাদক শাহ নাছির উদ্দিন রুম্মন, কামাল উদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, তথ্য ও গবেষণা সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, সমাজ কল্যাণ সম্পাদক আজহারুল ইসলাম মিলন, পাঠাগার সম্পাদক খন্দকার মাইনুদ্দিন খোকনসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ