এক দফার আন্দোলন চলবে লিফলেট বিতরণকালে আমিনুল হক - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এক দফার আন্দোলন চলবে লিফলেট বিতরণকালে আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ১:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ১:২৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
সরকারের পদত্যাগ ও নেতাকর্মীদের মুক্তির দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভারত-বাংলাদেশ এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো লিফলেট বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

বুধবার সকাল থেকে রাজধানীর রূপনগরের বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ করেন উত্তরের সদস্য সচিব আমিনুল হক। এসময়ে তার সঙ্গে রূপনগর থানা বিএনপি সহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তারা সাধারণ মানুষের কাছে, রিক্সা, ভ্যান ও বিভিন্ন গাড়ি চালক, পথচারী, দোকানদারদের হাতে লিফলেট বিতরণ করেন।

আমিনুল হক বলেন, সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একতরফা ও ডামি নির্বাচন করেছে। বিএনপিসহ বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন করতে দলীয় আইনশৃঙ্খলা বাহিনী আর বিচার ব্যবস্থাকে নগ্নভাবে ব্যবহার করেছে। তবে এদেশের গণতন্ত্রপ্রিয় জনগণ তাদের আকাঙ্খার প্রতিফলন ঘটাতে বদ্ধপরিকর।

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আর ভোটাধিকার ফিরিয়ে আনতে তাদের একদফা আন্দোলন চলমান আছে। চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। মাঠে নির্যাতিত জনগণের সঙ্গে নেতাকর্মীদের সম্মিলিত আন্দোলনে এ সরকারের পতন অবশ্যই ঘটবে। সেদিন বেশি দুরে নয়। বিজয় আসবে।

ছয়দিনের লিফলেট বিতরণ কর্মসূচিতে এদিন দেশের সব মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন দলটির নেতাকর্মীরা।

গত রোববার এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এছাড়া ১৬ ফেব্রুয়ারি শুক্রবার বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশিদের হত্যার প্রতিবাদ ও তাদের স্মরণে সব মসজিদে দোয়া মাহফিল হবে। এ ছাড়া ১৭ ফেব্রুয়ারি সব জেলা সদরে লিফলেট বিতরণ ও ১৮ ও ১৯ ফেব্রুয়ারি সব উপজেলা এবং ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ