গভীর রাতে বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গভীর রাতে বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ১১, ২০২২ ৫:০৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১১, ২০২২ ৫:০৭ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)তে ভর্তি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপি’র প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

 

এর আগে শুক্রবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে বিএনপির প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে বলেন, ‘কিছুক্ষণের মধ্যেই ম্যাডামকে জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।

কি কারণে বা শারীরিক অবস্থার অবনতি হয়েছে কি না- এ বিষয়ে তিনি কোনো তথ্য জানাননি। তার সঙ্গে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের আরেক সদস্য শায়রুল কবির খান হাসপাতাল থেকে গণমাধ্যমকে বলেন, রাত ৩টা ১২ মিনিটে হাসপাতালে পৌঁছেছেন খালেদা জিয়া। এরপর তাকে রাত ৩টা ২০ মিনিটে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২০২১ সালে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার ‘পরিপাকতন্ত্রে’ রক্ষক্ষরণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানান চিকিৎসকরা। খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

এর আগে গত ৬ এপ্রিল রাজধানীর বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে স্বাস্থ্য পরীক্ষা শেষে এদিনই গুলশানের বাসায় ফিরেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ