রাজধানীতে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৩:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৩:১৪ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বিএনপি ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে এ লিফলেট বিতরণ করা হয়।
এ সময় ডামি নির্বাচনে ডামি সরকারের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধি ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানি সংকটের প্রতিবাদ জানানো হয়। এ ছাড়াও গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বানে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ শিরোনামে লিফলেট বিতরণ করা হয়।
পুরানা পল্টন কালভার্ট রোড পল্টন টাওয়ারের সামনে থেকে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে লিফলেট বিতরণকালে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মনির হোসেন মৃধা, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহী, যুগ্ম সম্পাদক হাসান আলী, দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম পলাশ, সাবেক সহসাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনসহ সব মহানগর নেতারা ও থানা, ওয়ার্ডের সব সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ