শপথ নিলেন এমপি শহীদুজ্জামান - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০১, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শপথ নিলেন এমপি শহীদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ৯:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ৯:১৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
ভোট গ্রহণ স্থগিত হওয়া নওগাঁ-২ আসনে জয়ী সরকার দলীয় সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে তাকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শপথ গ্রহণ শেষে শপথ বইয়ে স্বাক্ষর করেন শহীদুজ্জামান সরকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, হুইপ ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে ভোট গ্রহণ স্থগিত করা হয়। গত ১২ ফেব্রুয়ারি ওই আসনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সদস্য শহীদুজ্জামান সরকার বিপুল ভোটে জয়ী হন।

জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ