ময়মনসিংহে বাস-সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে নিহত ৭ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহে বাস-সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে নিহত ৭

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ৩:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ৩:০২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
ময়মনসিংহ সদরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ময়মনসিংহ-শেরপুর সড়কের বড়বিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে এক শিশু, একজন নারী ও পাঁচজন পুরুষ রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চরবড়বিলা পাগলাবাজার এলাকায় ময়মনসিংহগামী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে শেরপুরগামী রিফাত এন্টারপ্রাইজের দ্রুতগতির একটি বাসের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশাটির চালকসহ সাতজন নিহত হন।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, সিএনজির সাতজন ঘটনাস্থলেই মারা গেছে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে বলে জানান মো. আনোয়ার হোসেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ