প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় মির্জা আব্বাসের জামিন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ৯:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ৯:৫১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রাজধানীর রমনা থানায় করা মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। এ নিয়ে মির্জা আব্বাসের বিরুদ্ধে গত ২৮ অক্টোবরের পর করা ১১টি মামলার মধ্যে ১০টি মামলায় জামিন হয়েছে।
মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বলেন, গত ২৮শে অক্টোবরের পর রাজধানীর পল্টন থানায় মির্জা আব্বাসের বিরুদ্ধে ৬টি মামলা হয়। আর রমনা থানায় মামলা হয় ৪টি। এছাড়া তার বিরুদ্ধে ঢাকা রেলওয়ে থানায় আরও একটি মামলা হয়। এর মধ্যে প্রধান বিচারপতির বাসভবনে হামলায় জড়িত অভিযোগে করা মামলায় আজ জামিন পেলেন মির্জা আব্বাস। ঢাকা রেলওয়ে থানায় করা মামলা ছাড়া অপর ১০টি মামলায় জামিন পেয়েছেন মির্জা আব্বাস।
জনতার আওয়াজ/আ আ