৯ মাস পর কারামুক্ত বিএনপি নেতা রবি - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৯, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৯ মাস পর কারামুক্ত বিএনপি নেতা রবি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২০, ২০২৪ ৮:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২০, ২০২৪ ৮:৫৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
প্রায় ৯ মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান তিনি। এসময় মহানগর বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী কারাফটকের সামনে তাকে অভ্যর্থনা জানান।
এর আগে সোমবার হাইকোর্ট থেকে জামিন পান বিএনপির এই নেতা।
গত বছর ২৩ মে ধানমন্ডির সিটি কলেজের সামনে থেকে গ্রেপ্তার হন রবি। বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে নয়বার কারাবরণ করেন তিনি। তার বিরুদ্ধে দায়ের করা হয় ১৯৩টি মামলা। তিনটি মামলায় তার সাড়ে আট বছর সাজা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ