ভাষা শহীদদের প্রতি সিলেট জেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ২১, ২০২৪ ৫:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ২১, ২০২৪ ৫:৪২ অপরাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “১৯৫২ সালে পাক-হায়নার দল আমাদেরকে মায়ের ভাষায় কথা বলতে দিত না, আমরা মন খোলে কথা বলতে পারতাম না। তাই মাতৃভাষাকে রক্ষা করতে জাতির সূর্যসন্তানরা বুকের তাজা রক্ত অকাতরে বিলিয়ে দিয়েছিলেন। আর ভাষা আন্দোলনের ৭২ বছর পরও আমরা মন খুলে কথা বলতে পারিনা, অন্যায়ের প্রতিবাদ করতে পারিনা, ন্যায্য দাবীর জন্য রাস্তায় নামতে পারি না। বাকস্বাধীনতা, গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য আমাদের শত শত ভাই রাজপথে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে। এর পরও আমার স্বৈরাচার ও ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে পারছি না। তাই সময় এসেছে আবার ১৯৫২ সালের মতো সকল বাঁধা অতিক্রম করে রাজপথে আওয়াজ তোলার। আসুন আমার মহান ভাষা আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে দেশমাতৃকাকে রক্ষা করতে আবারো ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামি। ইনশাআল্লাহ মজলুম জনতার বিজয় অনিবার্য।”
বুধবার সকালে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এসময় সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, “১৯৫২ সালে পাকিস্তানী বাহিনী মাতৃভাষায় কথা বলতে দিত না। আর এখন ক্ষমতাশীন দল মন খুলে কথা বলতে দেয় না। সময়ের পার্থক্য হলেও পরিস্থিতি প্রায় একই। তাই ভাষা আন্দোলনের চেতনায় আমাদেরকে বাকস্বাধীনতার জন্যও আন্দোলন করতে হবে। অন্যতায় আমরা আমাদের মৌলিক অধিকারকে হারিয়ে ফেলব।”
এসময় সিলেট জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- লোকমান আলী, মামুনুর রশীদ মামুন, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান, সাইদ আহমদ, শাকিল মুর্শেদ, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সাইদ আহমদ, ডা. নাজিম উদ্দিন, এডভোকেট মোস্তাক আহমদ, আলী আকবর, আহাদ চৌধুরী শামীম, মিফতা উল কবীর মিফতা, বখতিয়রা আহমদ ইমরান, কামাল আহমদ, হাসিনুর রহমান টিপু, আজিজুল হোসেন আজিজ, আব্দুস সালাম টিপু, রুবেল ইসলাম, নূরুল ইসলাম প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ