ভাষাশহীদদের কবর জিয়ারত গণঅধিকার পরিষদের - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভাষাশহীদদের কবর জিয়ারত গণঅধিকার পরিষদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৪ ১:১৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৪ ১:১৯ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা রাজধানীর আজিমপুর কবরস্থানে ভাষাশহীদদের কবর জিয়ারত করেছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) তারা কবর জিয়ারত করে।

কবর জিয়ারত ও দোয়া মাহফিলের পর গণঅধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল অব. মিয়া মশিউজ্জামান বলেন, আমরা আজকে আজিমপুর কবরস্থানে এসেছে ভাষাশহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করতে। কিন্তু আমাদের কষ্ট লাগে, ভাষাশহীদদের যে মর্যাদা দেওয়া দরকার ছিল, এই সরকার তা তো দেয়নি বরং কীভাবে ভাষাশহীদদের কবরগুলো জনতার আড়ালে চলে যায় সেটাই করেছে।

গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেন, আমরা লজ্জিত যে ভাষা আন্দোলনের ৭৬ বছর পেরিয়ে গেলেও ভাষাশহীদদের একটা লিস্ট আজও পায়নি এ জাতি। অনেক সময় গণমাধ্যমে আমরা দেখি, ভাষাশহীদদের পরিবারের সদস্যরা মাঠে কাজ করছে, ফেরি করে বেড়াচ্ছে গ্রামেগ্রামে। দুবেলা খাবারও তাদের ঠিকমতো জুটে না। কিন্তু সরকার তাদের নিয়ে কোনো পরিকল্পনা করছে না।

তিনি বলেন, আমরা আজ ২১ ফেব্রুয়ারিতে আহ্বান জানাচ্ছি, অতিদ্রুত ভাষাশহীদদের একটি সঠিক তালিকা প্রণয়ন করুন। ভাষাশহীদদের পরিবারের সদস্যদের যথাযথ মর্যাদা দিন।

এ সময় উপস্থিত ছিলেন- সাদ্দাম হোসেন, তারেক রহমান, আতাউল্লাহ, জিয়াউর রহমান, মাহবুব জনি, মহানগর নেতা আব্দুল্লাহ, ফায়সাল, মাহবুব হোসেন, যুবনেতা সাকিব হোসাইন, সোহেল মৃধা, ছাত্রনেতা আরিফ দাঁড়িয়া প্রমুখ।

মহানবী সাঃ বিন্দুহীন জীবন লেখ্য এবং ইসলাম আধুনিক রাজনীতি বইয়ের মোড়ক উন্মোচন

অমর একুশে বইমেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একুশে বইমেলার মোড়ক মঞ্চে ২১ফেব্রুয়ারি২০২৪ বুধবার বিকেলে ঐতিহাসিক দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
বিশিষ্ট লেখক, গবেষক ও অনুবাদক আ.ক.ম.আশরাফুল হক সম্পাদিত দারুল হক থেকে প্রকাশিত মহানবী সল্লাল্লাহু আলাইহি ওআ সাল্লাম ” বিন্দুহীন জীবনালেখ্য ” মাওলানা শামসুল হক দৌলতপুরী রহ. এবং বিচারপতি মুফতি মুহাম্মদ তকী ওসমানী ” ইসলাম আধুনিক রাজনীতি “বইয়ের মোড়ক উন্মোচন করেছেন দৈনিক ইনকিলাব এর সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী।
বইয়ের মুল বিষয় তুলে ধরেন বইয়ের সম্পাদক, লেখক, গবেষক ও অনুবাদক আ.ক.ম.আশরাফুল হক।
এ সময় আরো বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মাওলানা এমদাদ হোসেন সাথী, আশরাফ আলম নদভী,খোন্দকার নুরুল আলম সহ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ