ভোলায় বিয়ারসহ ২ মাদক ব্যবসায়ী আটক - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলায় বিয়ারসহ ২ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ৯:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ৯:৪৮ অপরাহ্ণ

 

ভোলা প্রতিনিধি

ভোলায় ৫৫ টি বিয়ার ক্যানসহ কবির হোসেন ওরফে তেল কবির ও মো. রায়হান নামেন দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২৩ ফেব্রæয়ারি) সকালে ভোলা শহরের পান বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত কবির হোসেন ভোলা শহরের খালপাড় রোড এলাকার মৃত অহিদুর রহমানের ছেলে ও রায়হান সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মো. লোকমান ফকিরের ছেলে।
পুলিশ জানিয়েছেন কবির হোসেন ওরফে তেল কবির ও মো. রায়হান সক্রিয় মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
ভোলা জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে গোপন সংবাদে ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ একটি চৌকস টিম ভোলা শহরের পান বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫৫টি বিয়ার ক্যানসহ কবির হোসেন ওরফে তেল কবির ও তার সহকারী রায়হানকে আটক করে। তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ