কারামুক্ত বিএনপি নেতা শরীফুল আলম - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কারামুক্ত বিএনপি নেতা শরীফুল আলম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ১১:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ১১:৪৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

দীর্ঘ সাড়ে তিন মাসের বেশি সময় পর জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম। শুক্রবার রাত ৯টায় কাশিমপুর-২ কারাগার থেকে তিনি মুক্তি পান। এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
উল্লেখ্য, গত বছরের ৪ঠা নভেম্বর ভৈরব উপজেলার কমলপুরের একটি বাসা থেকে শরীফুল আলমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে দফায় দফায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ