গণতন্ত্র ও মানবাধিকার না থাকলে জাতি হিসেবে আমরা টিকে থাকবো না: ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ৭:৪৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ৭:৪৬ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক
আমি চারদিকে বিপদের মধ্যে আছি। এ অবস্থায় কথা না বলা নিজেকে রক্ষা করার একটা সুবিধা। যতো কথা কম বলা যায়, ততোই হয়তো ঝামেলার হাত থেকে বাঁচবো। ১২ তারিখে আমাদের অফিস দখল নিতে গেলো। আমরা পুলিশের কাছে গেলাম। পুলিশ বললো, আমরা এ ব্যাপারে কিছু করতে পারবো না।
শুক্রবার বাংলাদেশ সময় রাতে ইউটিউবে ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশো-তে ‘মুখোমুখি প্রফেসর মুহাম্মদ ইউনূস’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মুহাম্মদ ইউনূস এমন মন্তব্য করেছেন।
সম্প্রতি গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে দেশের সবাইকে এক কণ্ঠে কথা বলার আহ্বান জানিয়েছিলেন ড. ইউনূস। এই বক্তব্য ব্যখ্যা করার অনুরোধ করলে তিনি বলেন, আমরা কেউই গণতন্ত্রের বিরুদ্ধে না এটা সবাইকে স্মরণ করিয়ে দেওয়া। আমরা সবাই গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে, ন্যায়-নীতির পক্ষে। এগুলো না থাকলে জাতি হিসেবে আমরা টিকে থাকবো না। গণতন্ত্রের কথা সবাই এখন মুখ খুলে বলতে পারছে না।
বিভিন্ন সময় নিজেকে নিয়ে প্রধানমন্ত্রীর নেতিবাচক মন্তব্যের কারণ হিসেবে ড. ইউনূস বলেন, ‘আমার মনে হয়, উনি মনে করেন যে আমি দেশের সর্বোচ্চ ডাকু, সন্ত্রাসী কিংবা অপরাধী; আমি সেরা চোর।
উনি বলেন যে, আমি সুদখোর, আমি ঘুষখোর। এমনসব কটু শব্দ ব্যবহার করেন যাতে মনে হয় যে আমার সম্পর্কে তার ধারণা খুবই খারাপ।’
মঞ্জুর হোসেন ঈসা বিশেষ প্রতিনিধি
বিশিষ্ট কবি ও ছড়াকার মোহাম্মদ কুতুবউদ্দিন এর সাহিত্যদেশ থেকে মোহাম্মদ সফিকুল ইসলাম প্রকাশিত
“খুকুমনির বায়না” ছড়ার বইয়ের মোড়ক উন্মোচন করেছেন সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।
জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বইয়ের লেখক ছড়াকার মোহাম্মদ কুতুবউদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবাধিকার কর্মী মনিরুল ইসলাম মনির, সংগঠক ও ব্যাংকার মো.মঞ্জুরুল আলম টিপু,বিশিষ্ট সমাজসেবক নুর শাহ আজাদ,কবি গিয়াস হায়দার এবং প্রকাশক মোহাম্মদ সফিকুল ইসলাম।
ছড়াকার মোহাম্মদ কুতুবউদ্দিন তার বইয়ের ভিতরে অসাধারণ কিছু ছড়া তুলে ধরেছেন। তারমধ্যে রয়েছে ঃ
খুকুর নামাজ,রামাদান আমেজ,ঈদ আনন্দ, খুকুর বায়না,
খোদার দয়া,মুয়াজ্জিন ও মানুষ কেন এমন হয়।
জনতার আওয়াজ/আ আ