পবিত্র লাইলাতুল বরাত উপলক্ষে তারেক রহমান এর বাণী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পবিত্র লাইলাতুল বরাত উপলক্ষে তারেক রহমান এর বাণী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ১:৩০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ১:৩০ পূর্বাহ্ণ

 

নিজস্ব প্রতিনিধি
“পবিত্র শবে বরাত উপলক্ষে আমি বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকল মুসলিমের অব্যাহত সুখ, শান্তি ও উন্নতি কামনা করি।
বিশ্ব মুসলিমের জন্য পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাতের রাতের গুরুত্ব অপরিসীম। এ রাতের ফজিলত ও মর্যাদা অনেক বেশী। এ মহান রাতে আল্লাহ পাক তার সৃষ্টির সেরা জীব মানুষের ভাগ্য নির্ধারণ করেন। আর এ কারনেই এই পবিত্র রাতে ধর্মপ্রাণ বান্দারা সারারাত আল্লাহর নৈকট্য লাভের প্রত্যাশায় নিজেদের ভুল—ভ্রান্তি, ত্রুটি—বিচ্যুতির জন্য মহান আল্লাহ’র কাছে ক্ষমা প্রার্থনা করে। সকল অনাচার ও অপবিত্রতা থেকে মুক্তি পাবার লক্ষ্যে আল্লাহ’র কাছে মোনাজাত করেন এবং মহান রাব্বুল আলামীন অনুগ্রহ প্রার্থীদের প্রতি অনুগ্রহ করেন। এই পবিত্র রজনীতে সবার জীবন আনন্দময় ও সুখ শান্তিতে ভরে উঠুক আমি এই প্রার্থনা করি।
আমরা সবাই হানাহানি, রক্তপাত, অসুয়া, বিদ্বেষ পরিহার করে মানব জাতির বৃহত্তর কল্যাণে নিজেদের নিবেদিত রাখবো, এ মহান রাতে এটাই হোক আমাদের অঙ্গীকার।
আমি পবিত্র শবে বরাতের এই রজনীতে দেশ, জাতি তথা মুসলিম বিশ্বের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ