পবিত্র লাইলাতুল বরাত উপলক্ষে মির্জা ফখরুল ইসলাম এর বাণী - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:১৫, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পবিত্র লাইলাতুল বরাত উপলক্ষে মির্জা ফখরুল ইসলাম এর বাণী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ১:৩২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ১:৩২ পূর্বাহ্ণ

 

নিজস্ব প্রতিনিধি

“বিশ্বের সকল মুসলমানের জন্য পবিত্র লাইলাতুল বরাতের রজনী পবিত্র ও কল্যাণময়। ইসলাম মানুষকে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা প্রদান করে। নিজেদের সকল অমঙ্গল থেকে রেহাই পাবার জন্য কলুষমুক্ত সরল ও সোজা পথে চলার জন্য মুুসলমানরা আল্লাহ’র সাহায্যের জন্য মোনাজাত করবেন। এই আলোকদিপ্ত মহিমাময় রাতে সবার জীবন যেন সুন্দর, সুখকর ও কল্যাণমূলক হয় তার জন্য আমি আল্লাহর দরবারে কায়মনোবাক্যে মোনাজাত করি।
এই রহমত ও বরকতের রজনীতে আমরা সবাই মানব জাতির কল্যাণে কাজ করার জন্য মহান রাব্বুল আলামীনের নিকট ধৈর্য্য ও উদ্যম কামনা করি।
পবিত্র লাইলাতুল বরাতের এই রজনীতে দেশ, জাতি ও মুসলিম বিশ্বের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ