কারাগারে নিহত শফি মাষ্টারের পরিবারের পাশে বিএনপি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ১০:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ১০:০১ অপরাহ্ণ

গাজীপুর প্রতিনিধি
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং অবৈধ তফসিল বাতিলের দাবিতে আন্দোলনের সময় গ্রেফতার হয়ে কারাবন্দী অবস্থায় মৃত্যুবরণকারী গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা বিএনপি নেতা শফি মাস্টার এর পরিবারের সাথে সাক্ষাত করেন বিএনপির ভাইস-চেয়ারম্যান এডভোকেট জয়নাল আবেদীন।
এ সময়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী সাইয়েদুল আলম বাবুল, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু, নির্বাহী সদস্য ওমর ফারুক সাফিন, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান,সহ সভাপতি ইজাদুর রহমান মিলন,কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান পেরা,অ্যাডভোকেট ইকবাল শেখসহ গাজীপুর জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শফি মাস্টারের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং সমবেদনা জানান।
জনতার আওয়াজ/আ আ