বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল চান সাইফুল হক - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫১, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল চান সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ১১:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ১১:৫২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
আগামী ১ মার্চ থেকে বিদ্যুতের আর একদফা মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে ‘হঠকারী’ আখ্যা দিয়ে তা থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, সরকারের এই তৎপরতা জনদুর্ভোগ আরও বাড়িয়ে দেবে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে এক বিবৃতিতে এসব কথা বলেন সাইফুল হক।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই সাধারণ সম্পাদক বলেন, বিইআরসির গণশুনানিকে এড়িয়ে নির্বাহী আদেশে নতুন করে বিদ্যুতের মূল্যবৃদ্ধির এই অপতৎপরতা একদিকে অস্বচ্ছ আর অন্যদিকে দায়িত্বহীন পদক্ষেপ। দায়মুক্তির বিধান থাকায় সরকারের এসব গণবিরোধী তৎপরতার বিরুদ্ধে জনগণের পক্ষে আইনি ব্যবস্থা নেওয়ারও সুযোগ নেই।

তিনি বলেন, বিদ্যুতের উৎপাদন ব্যয় কমিয়ে এনে বিদ্যুতে সরকারের প্রদত্ত ভর্তুকি কমিয়ে আনার সুযোগ রয়েছে।

সাইফুল হক বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের ভুলনীতি এবং এই খাতে চুরি, দুর্নীতি, লুণ্ঠন, অব্যবস্থাপনার দায় মানুষ নিতে পারে না। এ কারণে সাধারণ মানুষ শাস্তিও পেতে পারে না।

তিনি বলেন, কেবল এই খাতেই তিরিশ হাজার কোটি টাকা অব্যবস্থাপনাজনিত লুণ্ঠনমূলক ব্যয় করা হয়েছে। সরকারের আমদানিনির্ভর জ্বালানি নীতি সংকট বাড়িয়ে তুলছে।

তিনি দাবি করেন, বিদ্যুৎকেন্দ্রের ভাড়া কমানো, স্বল্পব্যয়ের বিদ্যুৎকেন্দ্র বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানি খাতে মনোযোগ, সিস্টেম লসসহ চুরি-দুর্নীতি কমিয়ে এনে মূল্য বৃদ্ধি না করে সাশ্রয়ী দামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব।

বিবৃতিতে সরকারের জনস্বার্থ পরিপন্থি সকল পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার হতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান সাইফুল হক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ