শুভ জন্মদিন "ফিরে এসো সুমন ভাই দিন যায়,মাস যায়,বছর যায় ওরা ফিরে আসে না - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শুভ জন্মদিন “ফিরে এসো সুমন ভাই দিন যায়,মাস যায়,বছর যায় ওরা ফিরে আসে না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ১১:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ১১:৩৫ অপরাহ্ণ

 

মা হাজেরা খাতুনের অপেক্ষা, স্ত্রী নাসিমার প্রতীক্ষা,বাবার জন্য রাইতা-আরোয়ার দরজার দিকে প্রতি মুহূর্ত চেয়ে থাকা,ফেরদৌসী আপা,আখি আপা আর তুলির নির্ঘুম রাতকাটা যেখানে সেখানে ছুটে যাওয়া।ভাই শ্যামলের বোবা কান্না আর বন্ধুদের বন্ধুর জন্য পথের দিকে চেয়ে থাকা।সময় যেন শেষ হয় না।সুমন কবে ফিরবে?আজ তো ওর জন্মদিন। সিভিল এভিয়েশন স্কুলের আমেনা আপা সুমনের মাথায় হাত রেখে দোয়া করে বলেছিল আমাদের সুমন একদিন অনেক বড় হবে।সেই সুমন কে ওরা কেন তুলে নিয়ে গেলো।১১ বছর কেটে গেলো আর কত অপেক্ষা।


আমি বলছিলাম ঢাকা মহানগরীর তেজগাঁও থানার
সাবেক ৩৮বর্তমান ২৫:নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনপ্রিয় সংগঠক, ভাযা সৈনিক ও বিশিষ্ট মুরব্বি মরহুম হাজী মফিজুল ইসলামের মেঝ ছেলে সাজেদুল ইসলাম সুমনের কথা।
আজ ওর শুভ জন্মদিন। যেখানে সবাই মিলে আনন্দ করবে সেখানে পরিবারের সবাই সহ প্রিয়জনরা অপেক্ষা করছে কবে ফিরে আসবে সুমন।২০১৩ সালের ৪ ডিসেম্বর সুমনসহ ৮ জনকে একসাথে গুম করা হয়েছিল। ১১ বছর হতে চললো এখনো কেউ ফিরে আসেনি।সুমনের বৃদ্ধা মা হাজেরা খাতুন সন্তানের অপেক্ষায় পাগলপ্রায়।সুমনের স্ত্রী নাসিমা বোবা হয়ে গেছে। আরোয়া এখনও বাবার ছবির দিকে তাকিয়ে থাকে। রাইতা প্রতিবাদ করতে করতে নিরব হয়ে গেছে। কবে ফিরে আসবে সুমন সহ গুম হওয়া অন্য ভাইয়েরা।


আজ সুমনের শুভ জন্মদিনে আমাদের একমাত্র চাওয়া ফিরে আসো সুমন।তোমার অপেক্ষায় বাংলাদেশ।

মো.মঞ্জুর হোসেন ঈসা
চেয়ারম্যান
জাতীয় মানবাধিকার সমিতি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ