বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২, ২০২৪ ৫:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২, ২০২৪ ৫:৩০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা দক্ষিণের আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেছেন, ‘সরকার কোনো প্রকার গণশুনারী ছাড়াই সম্পূর্ণ অযৌক্তিকভাবে বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। ফলে দ্রব্যমূল্য বৃদ্ধিসহ জনগণের জীবনযাত্রার ব্যয় বাড়বে। তিনি অবিলম্বে বিদ্যুতের বর্ধিতমূল্য প্রত্যাহার-সহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় তাদেরকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’

শনিবার ঢাকায় কেন্দ্র ঘোষিত লাগামহীন মূল্যস্ফীতি ও বিদ্যুতের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধির প্রতিবাদে এবং অবিলম্বে বাজার নিয়ন্ত্রণসহ বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণ আয়োজিত এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে এসব কথা বলেন।

বিক্ষোভ মিছিলটি রোহিতপুর কাঁচা বাজার কেরানীগঞ্জ-নবাবগঞ্জ হাইওয়ে রোড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় জেলা নায়েবে আমির জনাব মো: শাহিনুর ইসলাম, সেক্রেটারি এ, বি, এম কামাল হোসাইন, কেরানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো: ইলিয়াস, শিবিরের ঢাকা জেলা দক্ষিণ সভাপতি মাহবুবুর রহমান-সহ জেলা ও বিভিন্ন থানার নেতারা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, ‘দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। বিশ্বের অন্যান্য দেশে রমজান মাসে দ্রব্যমূল্য কমানো হলেও মুসলিম প্রধান দেশ আমাদের দেশই এক্ষেত্রে ব্যতিক্রম। সরকার নিজেদের দুর্নীতি ও লুটপাটকে নির্বিঘ্ন করার জন্যই নির্বাহী আদেশের মাধ্যমে হঠাৎ করে বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। তিনি বিদ্যুৎ-সহ নিত্য-প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবি করেন এবং অবিলম্বে আমিরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ সকল নেতাদের নিঃশর্ত মুক্তি দেয়ার আহ্বান জানান।’

প্রেস বিজ্ঞপ্তি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ