আত্মসমর্পণ করে জামিন চাইলেন ড. ইউনূস - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৪, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আত্মসমর্পণ করে জামিন চাইলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ৩, ২০২৪ ৩:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ৩, ২০২৪ ৩:০৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। রোববার দুপুর ২টা ৩৪ মিনিটে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেনের আদালতে তিনি আত্মসমর্পণ করেন। একই সঙ্গে আদালতের কাছে জামিনও চান ড. ইউনূস। এরই পরিপ্রেক্ষিতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেছেন ড. ইউনূসের আইনজীবী। অপরদিকে জামিনের বিরোধিতা করে এ রিপোর্ট লেখা পর্যন্ত শুনানি করছেন দুদকের আইনজীবী এডভোকেট মোশাররফ হোসেন কাজল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ