দুদকের মামলায় ড. ইউনূসের জামিন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মার্চ ৩, ২০২৪ ৩:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মার্চ ৩, ২০২৪ ৩:১১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ড. মুহাম্মদ ইউনূসকে জামিন দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেনের আদালতে ড. মুহাম্মদ ইউনূস আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।
জনতার আওয়াজ/আ আ