১২ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা আব্দুস সালাম - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১২ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা আব্দুস সালাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ৩, ২০২৪ ৩:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ৩, ২০২৪ ৩:৫৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

পল্টন, রমনা, মতিঝিল এবং মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় দায়েরকৃত ১২টি নাশকতা মামলায় আগাম জামিন পেলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। রোববার দুপুরে বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের দ্বৈত বেঞ্চ এ আগাম জামিনের আদেশ দেন। আব্দুস সালামের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, ২৮ অক্টোবরকে কেন্দ্র করে বিএনপি নেতাদের ধারাবাহিক মামলার অংশ হিসেবে বিএনপি নেতা আব্দুস সালামের বিরুদ্ধে রাজধানীর পল্টন, রমনা , মতিঝিল এবং মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় নাশকতার মামলা দায়ের হয়। এসব মামলার আগাম জামিন চেয়ে উচ্চ আদালতে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। অন্যদিকে বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসনের বাকি ১ টি মামলাও আগাম জামিন মঞ্জুর হয়। বিএনপি নেতা আব্দুস সালাম ও ইশরাক হোসন সবকটি মামলায় আগাম জামিন পেলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ