মা হচ্ছেন পরিণীতি চোপড়া! - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:২২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মা হচ্ছেন পরিণীতি চোপড়া!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ৫, ২০২৪ ৪:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ৫, ২০২৪ ৪:৪৭ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
কিছুদিন আগেই মা হওয়ার সুখবর জানান দীপিকা পাড়ুকোন। আর এবার হয়তো পরিণীতি চোপড়ার পালা! হ্যাঁ, বলিউড গুঞ্জনে এমনই খবর শোনা যাচ্ছে।

সম্প্রতি পরিণীতি চোপড়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাকে দেখা গেছে কালো রঙের ঢিলেঢালা ম্যাক্সি টপে বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন। চোখে মুখেও ক্লান্তির ছাপ রয়েছে তার। ভিডিওতে দেখা গেছে, পাপারাজ্জিদের দেখে পেট ঢাকতেও চেষ্টা করেছেন পরিণীতি। তবে এই নিয়ে এখনও কোনওরকম মন্তব্য করেননি পরিণীতি।

এক দিন পরই কেন আম্বানির অনুষ্ঠান থেকে চলে এলেন শ্রদ্ধা কাপুর? এক দিন পরই কেন আম্বানির অনুষ্ঠান থেকে চলে এলেন শ্রদ্ধা কাপুর?
২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর গোধূলি লগ্নে পাঞ্জাবি রীতি রেওয়াজ মেনে উদয়পুরে রাজকীয় বিয়ে সেরেছেন পরিণীতি ও রাঘব চাড্ডা। নিজের গলায় ‘ও পিয়া’ গান রেকর্ডিং করে রাঘবের প্রতি প্রেমও উজার করেছিলেন পরিণীতি চোপড়া। ‘আম আদমি’ সাংসদের সঙ্গে বলিউড অভিনেত্রীর হাই প্রোফাইল বিয়ের অনুষ্ঠান নিয়ে দেশজুড়ে চর্চা চলেছিল। এবার চর্চায় পরিণীতির অন্তঃসত্ত্বার খবর।

মুম্বাইয়ের বাড়ি ছেড়ে নাকি দিল্লিতে রাঘবের বাড়িতেই পাকাপাকি রয়েছেন পরী। সিনেমা থেকে দূরে গিয়ে নতুন সংসার গোছানোর জন্যই আপাতত সময় চান অভিনেত্রী। তার মাঝেই অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। এ ব্যাপারে পরিণীতি অবশ্য মুখে কুলুপ এঁটেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ