শামসুজ্জামান দুদুর বাসায় মঈন খান - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শামসুজ্জামান দুদুর বাসায় মঈন খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ৬, ২০২৪ ২:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ৬, ২০২৪ ২:৩১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সদ্য কারামুক্ত বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে তার মেরুল বাড্ডার বাসায় গেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বুধবার (৬ মার্চ) সকালে তিনি তার বাসায় যান বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এর আগে গতকাল
মঙ্গলবার বিকেল ৫ টা ৪৫ মিনিটে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন।

উল্লেখ্য, গত বছরের ৬ নভেম্বর রাত ১২টার দিকে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার বোনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার বোনের ছেলেকেও আটক করে নিয়ে যায় ডিবি পুলিশ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ