বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:২১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ৬, ২০২৪ ৪:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ৬, ২০২৪ ৫:০৫ অপরাহ্ণ

 

বিদ্যুৎ গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বুধবার (৬ মার্চ) বেলা ৩ টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘বিদ্যুৎ গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে আগামী ৯ মার্চ শনিবার ঢাকা মহানগর সহ সারাদেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডা: আব্দুস কুদ্দুস, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুল হক সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ