র‍্যাব ডিজি পদক পেলেন ১২০ সদস্য - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৩১, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

র‍্যাব ডিজি পদক পেলেন ১২০ সদস্য

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৭, ২০২৪ ২:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৭, ২০২৪ ২:২০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

পেশাগত কাজে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ র‍্যাবের মহাপরিচালক (ডিজি) পদক পেয়েছেন এলিট ফোর্সটির ১২০ সদস্য। সেবা ও সাহসিকতার জন্য তাদের এই পদক দেওয়া হয়।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদর দফতরের দরবার হলে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিনে ‘র‍্যাব মেমোরিয়াল ডে’ অনুষ্ঠানে এসব কর্মকর্তার হাতে পদক তুলে দেন র‍্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।
এর আগে দায়িত্ব পালন করতে গিয়ে নিহত ৩৩ র‍্যাব সদস্যের পরিবারের হাতে সম্মাননা ও আর্থিক অনুদান তুলে দেন মহাপরিচালক।

গতকাল বুধবার র‍্যাবের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৬ মার্চ প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর দিনটিকে ‘রেইজিং ডে’ হিসেবে পালন করে আসছে বাহিনীটি। তবে রমজানের কারণে এ বছর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান এগিয়ে আনা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ