সব হাসপাতালের একই অবস্থা, মাটিতে রোগী: স্বাস্থ্যমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সব হাসপাতালের একই অবস্থা, মাটিতে রোগী: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৭, ২০২৪ ৪:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৭, ২০২৪ ৪:৪২ অপরাহ্ণ

 

সিলেট প্রতিনিধি

‘ওসমানী মেডিকেলে আমি আগেও এসেছি। তবে আজকে আসছি অন্য একটি দায়িত্ব নিয়ে। যা দেখলাম তাতে সমস্ত হাসপাতালের যে অবস্থা একই অবস্থা এখানেও, মাটিতে রোগী’ বলেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, গ্রামে-গঞ্জে ফার্মেসিতে অবৈধ চিকিৎসা ও ডাক্তারদের দৌরাত্ম্য বন্ধ করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার দায়িত্ব না। সেখানকার এমপি, উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা আছে। তারা যদি এ সকল জায়গা পরিদর্শন করে চিহ্নিত করে আমাদের প্রতিবেদন দেন, আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারব।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমি যেটা সমস্যা চিহ্নিত করতে পেরেছি সেটা হচ্ছে, আমাদের এখানে জনবলের অভাব বিভিন্ন উপজেলাতে।

তিনি বলেন, আমরা যদি উপজেলাগুলোতে ঠিকমতো চিকিৎসা সেবা দিতে পারি, তাহলে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে রোগীদের মাটিতে শুয়ে থাকতে হবে না। এই সমস্যা একদিনে সমাধান করা সম্ভব হবে না। আমি চেষ্টা করছি পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধান করতে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ