নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোর দাবিতে বিএনপির লিফলেট বিতরন - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোর দাবিতে বিএনপির লিফলেট বিতরন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ৯, ২০২৪ ২:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ৯, ২০২৪ ২:৪৩ অপরাহ্ণ

 

বরিশাল প্রতিনিধি

”দেশ বাঁচাও মানুষ বাঁচাও” এ স্লোগানকে সামনে রেখে বরিশালে লিফলেট বিতরন করেছে জেলা ও মহানগর বিএনপি।

আজ শনিবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১ টায় বরিশাল মহানগরীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরন করে বিএনপি।

নেতৃবৃন্দ বলেন, ৭ জানুয়ারীর ডামি নির্বাচন বিশ্বের কোথাও গ্রহণ যোগ্যতা পায়নি। ইউরোপীয় ইউনিয়নও গতকাল তাদের প্রতিবেদন তুলে ধরেছে। দেশ বাঁচাতে দেশের মানুষকে বাঁচাতে হলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে।

এসময় মহানগর বিএনপি আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক বলেন, অবৈধ ডামি সরকার মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে, জ্বালানির দাম বাড়িয়েছে, গ্যাসের দাম বাড়িয়েছে। কেন বাড়িয়েছে জানেন কারণ সরকার তাদের স্বজনদের কুইক রেন্টাল দিয়েছে। কুইক রেন্টালে ক্যাপাসিটি চার্জের নামে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে তারা বিশ্বে এক নম্বর দুই নম্বর তিন নম্বর ধনী হওয়ার খেতাব পেয়েছে। বিশ্বের কোথাও এসবের দাম বাড়ছে না। তিনি বলেন ডামি সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তাদের গনবিরোধী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

এসময়ে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, মহানগর সদস্য সচিব এ্যাড. জাহিদুল কবির জাহিদ, মহানগর বিএনপি সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক ও বর্তমান যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন সিকদার জিয়ার নেতৃত্বে মহানগর বিভিন্ন সদস্য সহ কৃষকদল,যুবদল,স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও নগরীরর বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ