কুমিল্লা সিটি উপনির্বাচন : তিন ঘণ্টায় দুই বুথে ভোট পড়েছে ৬৯টি - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কুমিল্লা সিটি উপনির্বাচন : তিন ঘণ্টায় দুই বুথে ভোট পড়েছে ৬৯টি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ৯, ২০২৪ ৬:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ৯, ২০২৪ ৬:৪৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে একটি কেন্দ্রে তিন ঘণ্টায় ৩নং বুথে ৩০টি এবং আরেক ৮নং বুথে ৩৯টি ভোট পড়েছে। এই দুই বুথে ভোটারসংখ্যা ৩৪৮ জন। কুমিল্লা সিটির ১৮নং ওয়ার্ডের কাটাবিলে রফিক উদ্দিন মেমোরিয়াল হাইস্কুল নারী ভোটার কেন্দ্র ঘুরে এ তথ্য পাওয়া গেছে।
সরজমিন কুমিল্লা সিটির ১৮নং ওয়ার্ডের কাটাবিলে রফিক উদ্দিন মেমোরিয়াল হাইস্কুল নারী ভোটার কেন্দ্রের ৩ ও ৪ নং বুথে দেখা গেছে, এ কেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারেই কম। এই কেন্দ্রের ৩নং বুথে ভোটারসংখ্যা ৩৪৮ জন। কিন্তু সকাল ১১টা পর্যন্ত ভোটগ্রহণ হয় ৩০টি। একই কেন্দ্রের ৪নং বুথে ভোটারসংখ্যা ৩৪৮ জন। বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯টি। আরও কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে এ ধরনের চিত্র দেখা গেছে।
সহকারী প্রিসাইডিং অফিসার আফজালুল হক চৌধুরী বলেন, আমরা সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ কার্যক্রম শুরু করেছি। কোনো সমস্যা হয়নি।
ভোটার উপস্থিতি কম কেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা তো আমাদের দায়িত্ব না।

হাতী প্রতীকে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নুর উর রহমান মাহমুদ তানিম বলেন, বিভিন্ন কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি। অনেক কেন্দ্র থেকে আমার এজেন্ট বের করে দেয়া হয়েছে।

২৬নং ওয়ার্ডে আমার ভোটারদের মারধর করা হয়েছে। এবিষয়ে রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের বিচার দাবি জানাচ্ছি।
ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ করেছেন। তিনি বলেন, প্রতিপক্ষরা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। তবে ভোটারদের আতঙ্কিত না হয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানাচ্ছি।

সকাল ৮টা থেকে কুমিল্লা সিটিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ শুরুর পর থেকে কোনো কোনো কেন্দ্রে ভোটারদের লাইন ধরে দাঁড়িয়ে ভোটের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। পাশাপাশি মেয়র প্রার্থীর সমর্থকদের ব্যাজ পরা লোকদের কেন্দ্রের বাইরে জড়ো হতে দেখা গেছে। এছাড়া সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এই নির্বাচনে ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রের ৬৪০টি ভোট কক্ষ রয়েছে। ৯৬০টি ইভিএমের মাধ্যমে হচ্ছে ভোটগ্রহণ। উপনির্বাচনে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে তাহসিন বাহার সূচনা লড়ছেন বাস প্রতীক, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নুর উর রহমান তানিম লড়ছেন হাতি প্রতীক, সাবেক মেয়র ও বিএনপি নেতা মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ি প্রতীকে লড়ছেন। আরেক বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে লড়ছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ