নারায়ণগঞ্জে উপ-নির্বাচনের ফল ঘোষণার পর গুলিতে যুবক নিহত - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারায়ণগঞ্জে উপ-নির্বাচনের ফল ঘোষণার পর গুলিতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ১০, ২০২৪ ৩:০৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ১০, ২০২৪ ৩:১৭ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
নারায়ণগঞ্জের একটি ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য পদে ভোটের পর সংঘর্ষের মধ্যে গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। সোনারগাঁ থানার পরিদর্শক মো. মোহসীন জানান, ওয়ার্ড সদস্য পদে উপ নির্বাচনের ফল ঘোষণার পর দুধঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে সংঘর্ষে জড়ায় দুই প্রার্থীর সমর্থকরা। তাতে একজন নিহত হওয়ার পাশাপাশি পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন।
নিহত মো. হৃদয় ভূঁইয়া উপজেলার দুধঘাটা গ্রামের আমির আলী ভূঁইয়ার ছেলে। তার চাচাতো ভাই ওমর ফারুক ভূঁইয়াও গুলিবিদ্ধ হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ