আলোচনার মাধ্যমে বিজিপি সদস্যদের ফেরানো হবে: পররাষ্ট্রমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আলোচনার মাধ্যমে বিজিপি সদস্যদের ফেরানো হবে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ১২, ২০২৪ ৪:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ১২, ২০২৪ ৪:৩২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
মিয়ানমার থেকে যে কয়জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদেরকে আগের মতো আলোচনা করে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

সোমবার সন্ধ্যায় আরও শতাধিক মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্য বাংলাদেশে আশ্রয় নিতে পালিয়ে এসেছেন। এর আগে দুপুরে ২৯ জন বিজিপি সদস্য আশ্রয় নিয়েছিলেন।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের জনপ্রতিনিধিরা জানিয়েছেন, দুপুরে প্রথমে ২৯ জন বিজিপি সদস্য জামছড়ি সীমান্তের ৪৫ নম্বর সীমান্ত পিলারের এলাকায় দিয়ে চলে আসেন। তাঁরা নাইক্ষ্যংছড়ি বিজিবির ১১ ব্যাটালিয়নের আওতায় জামছড়ি সীমান্তচৌকিতে আশ্রয় নিতে আসার কথা বলে। তখন বিজিবি পালিয়ে আসা ২৯ জন বিজিপি সদস্যকে নিরস্ত্র করে পার্শ্ববর্তী নুরুল আলমের চায়ের বাগানে রেখে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ