গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ১৫, ২০২৪ ১:৫০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ১৫, ২০২৪ ১:৫০ পূর্বাহ্ণ

 

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পবিত্র রমজান উপলক্ষে ন্যায্য দামে নিত্য প্রয়োজনীয় পণ্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে ২টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকালে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে এ জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্বদেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী । এসময় গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ সহযোগিতা করে।

জানা যায়, তদারকি অভিযানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না রাখা, প্যাকেটজাত খাদ্য পণ্যের গায়ে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণে তারিখ ও মূল্য উল্লেখ না থাকা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয়সহ বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ