ঝিনাইদহে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝিনাইদহে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ১৭, ২০২৪ ৪:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ১৭, ২০২৪ ৪:৫৮ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ
নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝিনাইদহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে। রোববার সকাল ৯টায় শহরের প্রেরণা একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসন শ্রদ্ধা নিবেদন করে। পরে পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদসহ নানা সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া সকাল সাড়ে ৯ টায় জেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বর থেকে একটি র্যা লী বের করা হয়। র্যা লীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। এ ছাড়াও জেলার বিভিন্ন স্থানে র্যা লি, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ