অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশকে আরো উন্নয়ন এনে দিতে পারে : ব্রিটিশ হাইকমিশনার - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশকে আরো উন্নয়ন এনে দিতে পারে : ব্রিটিশ হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ৩, ২০২২ ১০:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ৩, ২০২২ ১০:২৭ অপরাহ্ণ

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, ‘বাংলাদেশের সুন্দর একটি সংবিধান রয়েছে। এই সংবিধানের আলোকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব। বন্ধুরাষ্ট্র হিসেবে আমরা বলতে পারি, একটি অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশকে আরো উন্নয়ন এনে দিতে পারে। বন্ধুরাষ্ট্র হিসেবে আমরা বিশ্বাস করি, বাংলাদেশ অতি দ্রুত আরো উন্নয়নের পথে এগিয়ে যাবে।

আজ সোমবার বিকেলে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ব্রিটিশ হাইকমিশনার। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।

এ সময় তিনি আরো বলেন, ‘আমরা বাংলাদেশ থেকে বছরে তিন বিলিয়ন পাউন্ড মূল্যের পণ্য আমদানি করি। অনেক গার্মেন্টস পণ্য তো সাভারেই তৈরি হয়। আমাদের দেশ থেকেও বাংলাদেশে অনেক কিছু রপ্তানি করা হয়। আমাদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। হাইকমিশনার হিসেবে আমি চাইব এই ক্ষেত্রটা আরো বড় ও সুন্দর হোক। আমি সেদিকে খুব ভালো করে লক্ষ রেখেছি। আমাদের সম্পর্কের সত্যিই ভালো একটি ভিত্তি আছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার আনোয়ার হোসেন, স্মৃতিসৌধের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমানসহ অন্যরা।

জনতার আওয়াজ/আ আ
 
জনপ্রিয় সংবাদ

সর্বোচ্চ পঠিত সংবাদ