অগ্রগতির পথে বাধা সাম্প্রদায়িক অপশক্তি, বিএনপি তাদের পৃষ্ঠপোষক : তথ্যমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অগ্রগতির পথে বাধা সাম্প্রদায়িক অপশক্তি, বিএনপি তাদের পৃষ্ঠপোষক : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ১৭, ২০২৩ ৫:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ১৭, ২০২৩ ৫:৪৮ অপরাহ্ণ

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন হয়েছে জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এই অগ্রগতির পথে বাধা সাম্প্রদায়িক অপশক্তি; তাদের পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। তাদের প্রতিহত করতে হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকীতে আজ শুক্রবার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সব অপশক্তিকে দমন করে, প্রতিবন্ধকতা উপড়ে ফেলে সোনার বাংলা বাস্তবায়নের শপথের দিন আজ।

এর আগে সকাল ৭টা ৫ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রথমে প্রধানমন্ত্রী এবং পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ