অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার কোথায়? - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার কোথায়?

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ১৮, ২০২৪ ১:৩৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ১৮, ২০২৪ ১:৩৯ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার ১০ দিনের মাথায় সারাদেশে পুলিশের কার্যক্রম প্রায় স্বাভাবিক হয়েছে। পুলিশের বেশিরভাগ কর্মকর্তা কাজে যোগ দিয়েছেন। তবে অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ কয়েকজন বিতর্কিত কর্মকর্তার খোঁজ মিলছে না।

এছাড়া, সাধারণ পুলিশ সদস্যদের অনেকে অসুস্থতা ও ব্যক্তিগত কারণ দেখিয়ে এখনো থানায় আসছেন না। শনিবার (১৭ আগস্ট) এমন চিত্রই দেখা যায়।

পুলিশ সদর দফতর জানিয়েছে, শিগগিরই পুলিশের এসব কর্মকর্তারা কাজে যোগ দেবেন। সদর দফতরের কর্মকর্তারা একটি বেসরকারি টেলিভিশনকে জানান, এখন পর্যন্ত কতজন পুলিশ সদস্য কাজে যোগদান করেননি সেটি নির্ণয় করার চেষ্টা করা হচ্ছে। আজ শনিবার ও আগামীকাল রবিবারের মধ্যে সংখ্যাটি পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

নব্বই ভাগের বেশি পুলিশ সদস্য তাদের নিজস্ব ইউনিটে যোগদান করেছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, ডিএমপি ও পুলিশ সদর দফতরের বিতর্কিত অনেক পুলিশ সদস্যের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় হয়েছে হত্যা মামলা। তারা কাজে যোগদান করবেন কিনা সেটিও কেউ নিশ্চিত করতে পারছে না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ